বগুড়ায় প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা কৃষক লীগ নেতার

বগুড়া প্রতিনিধি
০৬ মে ২০১৭, ১৭:৪০আপডেট : ০৬ মে ২০১৭, ১৭:৪০

বগুড়া শহরের ঠনঠনিয়া হাজীপাড়া এলাকায় আদালতের নির্দেশ অমান্য করে জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জুর নেতৃত্বে অর্ধশত সন্ত্রাসী সীমানা প্রাচীর ভেঙে একটি বাড়ি দখলের চেষ্টা করেছে। ভাঙচুরের পর ইট দিয়ে নতুন করে দেওয়াল ঘেরা শুরু করলে জনপ্রতিনিধি ও পুলিশ আসায় তারা সরে যায়। শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে বাড়ির মালিক আবু সাইম ফিরোজ এসব কথা জানান।

সংবাদ সম্মেলন করছেন বাড়ির মালিক এর আগে, বাড়ির দরজায় তালা দিয়ে ওই বাড়ির মালিকসহ পরিবারের সদস্যদের অবরুদ্ধ করে রাখা হয়েছিল। এছাড়া সেখানে একটি ব্যাংকের কাছে জায়গাটি দায়বদ্ধ থাকার সাইনবোর্ডও ঝুলিয়ে দেওয়া হয়। তবে কৃষক লীগ নেতা মঞ্জু বাড়ি দখলের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন।

এ ঘটনায় বগুড়া শহরের ঠনঠনিয়া হাজিপাড়ার মৃত মোহাম্মদ আলী শাহের ছেলে আবু সাইম ফিরোজ শনিবার দুপুরে বগুড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করে বলেন, ‘প্রভাবশালী জাকির হোসেন, জাকের হোসেন, জাহাঙ্গীর আলম এবং ইদু প্রামানিকের ছেলে আফসার আলী আমাদের বসতবাড়ি অন্যায়ভাবে দখলের জন্য ২০১২ সালে সহকারী সেটেলমেন্ট আদালতে মামলা করেন। বিচারক তাদের বিপক্ষে রায় দেওয়ার পর থেকেই তারা বাড়িটি দখলের জন্য হুমকি দিয়ে আসছিল।’

প্রাচীর ভেঙে বাড়ি দখলের চেষ্টা সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় শুক্রবার রাত ২টার দিকে প্রতিপক্ষ জাকিরের নেতৃত্বে বিভিন্ন অস্ত্রে সজ্জিত অর্ধশত সন্ত্রাসী প্রথমে তারা ঘরে তালা দিয়ে সবাইকে অবরুদ্ধ করে। এরপর দরজা ও সীমানা প্রাচীর ভেঙে ফেলে। বিপুল সংখ্যক রাজমিস্ত্রি ও শ্রমিক দিয়ে সেখানে ৬০ ফুট দৈর্ঘ্য প্রাচীর নির্মাণ কাজ শুরু করে। পরে রাত সাড়ে ৩টার দিকে পুলিশ ও কাউন্সিলর এলে সন্ত্রাসীরা চলে যায়।

আবু সাইম ফিরোজ দাবি করেন, এ ঘটনার নেপথ্যে জেলা কৃষক লীগ নেতা মঞ্জু রয়েছে। এসময় ফিরোজ তাদের বাড়ি ও জানমাল রক্ষায় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে এসময় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

বগুড়া পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আরিফুর রহমান আরিফ এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ‘কৃষকলীগ নেতা মঞ্জুর নেতৃত্বেই এ ঘটনা ঘটেছে। দু’পক্ষকে কাগজপত্র ও আইনজীবীসহ ডাকা হয়েছে।’

অভিযুক্ত কৃষকলীগ নেতা মঞ্জু বসতবাড়ি দখলে নেতৃত্ব দেওয়ার কথা অস্বীকার করে বলেন, ‘কেউ প্রমাণ করতে পারবে না যে আমি এ ঘটনার সঙ্গে জড়িত।’

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন জানান, রাতে ফোর্স পাঠানো হয়েছিল। শনিবার অভিযোগ পাওয়ার পর দু’পক্ষকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের