নিহত জঙ্গিরা একই পরিবারের

দুলাল আবদুল্লাহ, রাজশাহী
১১ মে ২০১৭, ১০:২০আপডেট : ১১ মে ২০১৭, ১১:০৩

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানায় নিহত পাঁচ জনই একই পরিবারের। তারা হলেন সাজ্জাদ, তার স্ত্রী বেলি, ছেলে আল আমিন (৩০), সোহেল (২৫) ও ও মেয়ে কারিমা (১৮)। এছাড়া দুই শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণের জন্য ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।

মাটিকাটা ইউনিয়নের চেয়ারম্যান আলী আজম তৌহিদ জানান, পাঁচ মাস আগে সাজ্জাদের জামাতা জহুরুল ইসলামকে নাশকতার মামলায় জেএমবি সদস্য হিসেবে গ্রেফতার করে পুলিশ। তিনি আরও জানান, ওই পরিবারটি জামায়াতপন্থী।

বৃহস্পতিবার (১১ মে) ভোর থেকে বেণীপুর গ্রামে ওই বাড়িটি ঘিরে রাখে পুলিশ। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। বাড়ির ভেতরে পাঁচ জন আত্মঘাতী হয়। এ সময় বিস্ফোরণে আহত ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

/বিএল/এফএস/

আরও পড়ুন- 

রাজশাহীতে জঙ্গি আস্তানায় অভিযান, নিহত ৬
জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম