পুলিশের ওপর হামলার চেষ্টা করে জঙ্গিরা

রাজশাহী প্রতিনিধি
১১ মে ২০১৭, ১১:২৯আপডেট : ১১ মে ২০১৭, ১৪:৪১

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান রাজশাহীর গোদাগাড়ির বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানা ঘেরাও করার সময় পুলিশের ওপর হামলার চেষ্টা করেছিল জঙ্গিরা। জঙ্গি সাজ্জাদের স্ত্রী বেলি সুইসাইডাল ভেস্ট পড়ে ফায়ার সার্ভিসের কর্মী  আবদুল মতিনের ওপর হামলার চেষ্টা করে। এ সময় সুইসাইডাল ভেস্টটি বিস্ফোরিত হলে গুরুতর আহত হন মতিন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়া জঙ্গি আস্তানায় বোমা বিস্ফোরণে চার পুলিশ আহত হয়েছেন।  জঙ্গিরা ধারালো অস্ত্র নিয়েও বাড়ি থেকে বের হয়ে এসেছিল। পরে তারা সবাই আত্মঘাতী হয়।

গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে জানান, বুধবার রাত ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ রাজশাহীর পুলিশকে এই জঙ্গি আস্তানার খবর দেয়। এরপর বৃহস্পতিবার ভোর থেকে আস্তানাটি ঘিরে রাখে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান

সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। আইন-শৃঙ্খলা বাহিনী বাড়িটি ঘেরাও করার পরপরই পাঁচ জঙ্গি ঘর থেকে বের হয়ে এসে আত্মঘাতী হয়। তারা সবাই একই পরিবারের। পরে আস্তানা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। এছাড়া কয়েক ঘণ্টা অনুরোধের পর সুমাইয়া নামে এক নারী জঙ্গি আত্মসমর্পণ করেছে।

/বিএল/এফএস/ 

আরও পড়ুন- 

জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম