গোদাগাড়ির জঙ্গি অভিযানে ১ ফায়ারম্যান নিহত, আহত ৪ পুলিশ

রাজশাহী প্রতিনিধি
১১ মে ২০১৭, ১২:১২আপডেট : ১১ মে ২০১৭, ১৪:২৬

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় অভিযান রাজশাহীর গোদাগাড়ি উপজেলার মাটিকাটা ইউনিয়নের বেণীপুর গ্রামে জঙ্গি আস্তানায় অভিযানে ফায়ার সার্ভিসের এক কর্মী নিহত হয়েছেন। জঙ্গি সাজ্জাদের স্ত্রী বেলি সুইসাইডাল ভেস্ট পরা অবস্থায় ফায়ার সার্ভিসের কর্মী আবদুল মতিনের ওপর হামলার চেষ্টা করে। এ সময় সুইসাইডাল ভেস্ট বিস্ফোরিত হলে গুরুতর আহত হন মতিন। হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এছাড়া ওই আস্তানায় বোমা বিস্ফোরণে রাজশাহী সদরের অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী, গোয়েন্দা পুলিশের এএসআই উৎপল ও জেলা পুলিশের কনস্টেবল তাইজুলসহ চার আহত হন। তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোদাগাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী প্রথমে দুইজন আহত হওয়ার কথা বললেও পরবর্তীতে গোদাগাড়ি সার্কেলের এসপি একরামুল হক চার পুলিশ আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

রাজশাহীর গোদাগাড়িতে জঙ্গি আস্তানায় উদ্ধার শিশু প্রসঙ্গত, বৃহস্পতিবার ভোর থেকে জঙ্গি আস্তানা সন্দেহে বেণীপুর গ্রামে ধান ক্ষেতের মাঝখানে ওই বাড়িটি ঘিরে রাখেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সকাল পৌনে ৮টার দিকে ওই আস্তানায় শক্তিশালী বোমার বিস্ফোরণ ঘটানো হয়। এ সময় পাঁচ জঙ্গি ঘর থেকে বের হয়ে এসে আত্মঘাতী হয়। তারা সবাই একই পরিবারের। পরে আস্তানা থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়। এছাড়া পুলিশের অনুরোধের পর সুমাইয়া নামে এক নারী জঙ্গি আত্মসমর্পণ করে।

/বিএল/ এপিএইচ/

 আরও পড়ুন: 

জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের