জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক, গুলি ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহী প্রতিনিধি
১২ মে ২০১৭, ১১:০১আপডেট : ১২ মে ২০১৭, ১১:৩৯

রাজশাহীর জঙ্গি আস্তানায় দ্বিতীয় দিনের অভিযান রাজশাহীর গোদাগাড়ীর জঙ্গি আস্তানা থেকে ১১টি বোমা, একটি পিস্তল, দুই রাউন্ড গুলি, একটি ম্যাগজিন জব্দ করা হয়েছে। এছাড়া একটি বোমা নিস্ক্রিয় করা হয়েছে।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিফজুর আলম মুন্সী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বেণীপুর গ্রামের ওই জঙ্গি আস্তানায় শুক্রবার (১২ মে) সকাল থেকে ফের শুরু হয়েছে অপারেশন ‘সান ডেভিল’। সকাল সাড়ে ১০টার দিকে আস্তানায় একটি বোমা নিস্ক্রিয় করেন বোম্ব ডিসপোজাল টিমের সদস্যরা।

এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে জঙ্গি আস্তানার পাশেই এক ব্রিফিংয়ে এ অভিযান রাতের জন্য স্থগিত ঘোষণা করেন পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মাসুদুর রহমান ভূঁইয়া।

রাজশাহীর জঙ্গি আস্তানায় অভিযান ধানক্ষেতের মাঝখানে টিনের তৈরি বাড়িটির সঙ্গে লাগোয়া কোনও ঘরবাড়ি নেই। তবে কাছাকাছি দূরত্বে যে কয়টি বাড়ি আছে শুক্রবার সেগুলো খালি করে অভিযান শুরু করে পুলিশ। সকাল সাড়ে ৯টার দিকে বোম্ব ডিসপোজাল টিম জঙ্গি আস্তানার ভেতরে প্রবেশ করে। এর আগে পুলিশ সদস্যরা বাড়িটির দিকে গুলি চালিয়ে নিশ্চিত হন ভেতরে কেউ নেই। ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল ফিতা দিয়ে ঘেরাও করে রেখেছে।

এর আগে বৃহস্পতিবার রাতের ব্রিফিংয়ে মাসুদুর রহমান জানান, ‘ওই জঙ্গি আস্তানায় নিহত সবাই আত্মঘাতী হয়েছে। নিহত পাঁচ জনের চার জন একই পরিবারের। এর মধ্যে সাজ্জাদ ছিল ওই বাড়ির মালিক। স্ত্রী লুৎফুন্নেসা বেলি, ছেলে আলামিন ও মেয়ে কারিমাকে নিয়ে আত্মঘাতী হয়েছে সে। নিহত আরেকজন আশরাফুল। সে বহিরাগত, এখানকার স্থানীয় নয়।’ অভিযানের সময় এক নারী তার দুই সন্তানসহ আত্মসমর্পণ করেছে বলেও জানান তিনি।

/বিএল/

আরও পড়ুন:

জঙ্গি আস্তানায় ৫ জন আত্মঘাতী: পুলিশ

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম