বগুড়ায় জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
১৫ মে ২০১৭, ১৭:১৯আপডেট : ১৫ মে ২০১৭, ১৭:২১

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার নন্দীগ্রাম থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে জিহাদি বই, শিবিরে ভর্তি ফরম, চাঁদা আদায়ের রশিদ ও দুটি মশাল পাওয়া যায়। সোমবার (১৫ মে) ভোরে উপজেলার কাথম গ্রামে এক জামায়াত নেতার বাড়িতে গোপন বৈঠককালে পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- জামায়াত নেতাকর্মী নন্দীগ্রামের কাথম গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে আবদুর রহিম (৬০), তার জামাতা নাটোরের সিংড়া উপজেলার সিলিমপুর গ্রামের হযরত আলীর ছেলে ফারুক হোসেন (৩০), শিবির নেতাকর্মী কাথম গ্রামের ফজলুর রহমানের ছেলে আনোয়ার হোসেন (১৯), আবদুর রাজ্জাকের ছেলে আবদুল মোমিন (১৮) ও বনিজ উদ্দিনের ছেলে হাসান আলী (২৮)।

নন্দীগ্রাম থানার ওসি আবদুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে জানান, সোমবার ভোরে উপজেলার কাথম গ্রামে জামায়াত নেতা আবদুর রহিমের বাড়িতে নাশকতার গোপন বৈঠক চলছিল এমন খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এসময কয়েকজন নেতাকর্মী পালিয়ে যায়।

তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৯টি জিহাদি বই, ১২টি শিবিরের ভর্তি ফরম, ৩টি চাঁদা আদায়ের রশিদ বই ও ২টি মশাল পাওয়া যায়।

ওসির দাবি, গ্রেফতারকৃতরা সবাই যেকোনও নাশকতার জন্য গোপন বৈঠক করছিল। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা করবে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক