২১ মে থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক ধর্মঘট শুরু

বগুড়া প্রতিনিধি
১৭ মে ২০১৭, ২০:৫৭আপডেট : ১৮ মে ২০১৭, ০৯:০৫

২১ মে থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলায় ট্রাক ধর্মঘট শুরু সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ, কাগজপত্র পরীক্ষার নামে পুলিশের হয়রানি বন্ধসহ সাত দফা দাবি আদায়ে উত্তরাঞ্চলের ১৬ জেলায় রবিবার (২১ মে) থেকে ৪৮ ঘণ্টার কর্মবিরতি ঘোষণা করা হয়েছে। বুধবার বিকালে বগুড়া শহরতলির সেঞ্চুরি মোটেলে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান ও পিকআপ মালিক শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটির সভায় আহ্বায়ক আবদুল মান্নান আকন্দ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচি ঘোষণা করেন।

আগামী ২১ মে সকাল ৬টা থেকে ২৩ মে সকাল ৬টা পর্যন্ত এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

আবদুল মান্নান আকন্দ বলেন, ট্রাক, ট্যাংকলরী, কাভার্ডভ্যান ও পিকআপের কাগজপত্র এবং ড্রাইভিং লাইসেন্স চেকিং-এর নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ, অবিলম্বে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক খোলার সরকারি আবেদন প্রত্যাহার, ২০১৭ সালের মন্ত্রিসভায় নতুন খসড়া আইন প্রত্যাহার, বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের নামে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ, সড়ক-মহাসড়কে অবৈধ যান চলাচল বন্ধ এবং ড্রাইভিং লাইসেন্স নবায়নের ক্ষেত্রে হয়রানি বন্ধ করতে হবে। তিনি আরও বলেন, অবিলম্বে দাবি মানা না হলে আগামী রমজান ও ঈদ-উল-ফিতরের পরে লাগাতার কর্মসূচি ঘোষণা করা হবে।

সংগঠনের সদস্য সচিব নুর কায়েম সবুজ, শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি সামসুর রহমান খান মানিকের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে  উপস্থিত ছিলেন কার্যকরি সভাপতি সাদরুল ইসলাম, সহ-সভাপতি শহিদুল ইসলাম, নূর কায়েশ সবুজ, আসলাম হোসেন, মোস্তারুল ইসলাম আলম, আশরাফ আলী, আবদুল আজিজ, আবদুল খালেক, সাধারণ সম্পাদক আবদুল মতিন সরকার, যুগ্ম সম্পাদক আবদুল মান্নান মণ্ডল, সহ-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, নামদার হোসেন প্রমুখ।

/বিএল/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম