ভাঙচুরের দ্বিতীয় মামলাতেও ভূমিমন্ত্রীর ছেলের জামিন নামঞ্জুর

পাবনা প্রতিনিধি
২২ মে ২০১৭, ২০:৪২আপডেট : ২২ মে ২০১৭, ২০:৪৬

ভাঙচুরের দ্বিতীয় মামলাতেও ভূমিমন্ত্রীর ছেলের জামিন নামঞ্জুর পাবনার ঈশ্বরদীতে ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ভাঙচুরের অভিযোগে দায়ের করা দ্বিতীয় মামলাতেও ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালের জামিন নামঞ্জুর করেছেন আদালত। সোমবার (২২ মে) দুপুর সাড়ে ১২টায় পাবনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামির পক্ষে জামিন প্রার্থণা করেন তমালের আইনজীবী। এসময় ভূমিমন্ত্রীর ছেলে তমাল আদালতে উপস্থিত ছিলেন।

শুনানি শেষে বিচারক রেজাউল করিম মামলায় আসামিকে শ্যোন অ্যারেস্ট দেখিয়ে জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৯ মে বাড়িতে হামলা ভাঙচুরের অভিযোগে ঈশ্বরদী পৌর সদরের কলেজ রোড মহল্লার আজমল হক বিশ্বাস বাদী হয়ে এই মামলাটি দায়ের করেন। এর আগে মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান বিশ্বাস বাদী হয়ে দায়ের করা একটি মামলায় রবিবার (২১ মে) মন্ত্রীর ছেলে তমালসহ ১১ জনের জামিন নামঞ্জুর করেন আদালত।

প্রসঙ্গত, গত ১৮ মে প্রকাশ্যে মুখে কালো কাপড় বেঁধে ভূমিমন্ত্রীর ছেলে উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল ও সাধারণ সম্পাদক রাজিব সরকারের নেতৃত্বে ঈশ্বরদী পৌর সদরের দুটি বাড়ি ও তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। এসময় মন্ত্রীর জামাতা ও ঈশ্বরদী পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টুর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের বিশ্বাসের বাড়িতে ভাঙচুর চালানো হয়। মামলার পর যৌথ অভিযান চালিয়ে শরীফ তমালসহ ১১ জনকে আটক করে পুলিশ।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী