রাসিক’র ৫৬৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা

রাজশাহী প্রতিনিধি
০১ জুন ২০১৭, ০৬:৩৭আপডেট : ০১ জুন ২০১৭, ০৬:৪১

রাসিক’র ৫৬৫ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ২০১৭-১৮ অর্থ বছরের জন্য ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার বিকেলে নগরভবন সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ ঘোষণা করা হয়।

২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ছিল ৩৯৫ কোটি ৫৯ লাখ ৫৫ হাজার ৫০৮ টাকা যা সংশোধন হয়ে দাঁড়ায় ২৩১ কোটি ৬৭ লাখ টাকা। এবার আয় ও ব্যয় সমপরিমাণ ধরে ৫৬৫ কোটি ৩৫ লাখ ৮২ হাজার ৩০৭ টাকার বাজেট প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন রাসিকের ২২নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল হামিদ সরকার টেকন। এসময় মঞ্চে ছিলেন রাসিকের প্যানেল মেয়র ১ ও ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ারুল আমিন আযব, প্যানেল মেয়র ২ ও ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুজ্জামান টিটো, প্যানেল মেয়র ৩ ও সংরক্ষিত ৯নং ওয়ার্ড কাউন্সিলর নুরুন্নাহার বেগম।

সাংবাদিকদের উদ্দেশে বক্তব্যে মেয়র মোসাদ্দেক হোসেন বলেন, রাসিক মেয়রসহ নির্বাচিত চতুর্থ পরিষদের চতুর্থ বাজেট এটি। ক্লিন সিটি, গ্রিন সিটি, হেলদি সিটি, এডুকেশন সিটি গড়ার লক্ষ্য নিয়ে বর্তমান পরিষদ কাজ করে যাচ্ছে।

সিটি মেয়র বলেন, ধারাবাহিক উন্নয়নের গতি অব্যাহত রেখেই ২০১৭-২০১৮ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট প্রণয়ন করা হয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশনের ভিশন ২০৫০ অর্জনে এবারের বাজেটে সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া হচ্ছে। নাগরিক সেবার পরিধি বৃদ্ধির লক্ষ্যে অন্যান্য সিটি কর্পোরেশনের ন্যায় রাজশাহী সিটি কর্পোরেশনের আয়তন ৯৬.৭২ বর্গ কিলোমিটার হতে প্রায় ৩৫০ বর্গ কিলোমিটারে বর্ধিত করার পরিকল্পনা বাস্তবায়নের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

/এএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম