বগুড়ায় নব্য জেএমবির তিন সদস্য গ্রেফতার

বগুড়া প্রতিনিধি
০৯ জুন ২০১৭, ১১:৪০আপডেট : ০৯ জুন ২০১৭, ১১:৪১

গ্রেফতারের প্রতীকী ছবি বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইলবাজার এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত সংগঠন নব্য জেএমবির আইটি এক্সপার্টসহ তিন সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ ক্যালিবারের পিস্তল, ৫ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি ছোরা ও এক কেজি গান পাউডার পাওয়া গেছে। বৃহস্পতিবার (৮ জুন) রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

নব্য জেএমবির সদস্যরা হলো- চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বরুজ হঠাৎপাড়ার সামসুজ্জোহার ছেলে আবদুল আজিজ মামুন (২৮), একই উপজেলার রহনপুর ইসলামনগরের টিপু সুলতানের ছেলে আইটি এক্সপার্ট আবদুল্লাহেল কাফির ওরফে ফারহান (২০) ও গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিম রাঘবপুর ভুতমারাঘাটের ডা. আবু বক্কর সিদ্দিকের ছেলে হাবিবুর রহমান রাসেল (৩৪)।

এরা কোন নাশকতামূলক কাজে অংশ নিতে মোটর বাইকে বগুড়া শহরের দিকে আসছিল। এ ব্যাপারে ডিবি পুলিশের এসআই জুলহাস আদমদীঘি থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছেন।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে গোপনে খবর পেয়ে ডিবি পুলিশের একটি দল বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকায় একটি নম্বরবিহীন টিভিএস বাইক থামান। এ সময় নব্য জেএমবির তিন সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের মোটর বাইকটি জব্দ করা হয়।

আদমদীঘি থানার ওসি শওকত কবীর জানান, ডিবি পুলিশ এদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেছে। বেলা সাড়ে ১১টায় এ খবর পাঠানোর সময় গ্রেফতারকৃতদের আদালতে পাঠানোর প্রস্তুত চলছিল।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম