রাজশাহীতে ‘জঙ্গি আস্তানা’য় অভিযান, আটক ৩

রাজশাহী প্রতিনিধি
১২ জুন ২০১৭, ০৪:০২আপডেট : ১২ জুন ২০১৭, ০৫:০১

rajshahi রাজশাহীর তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নে দাঙ্গাপাড়া গ্রামে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ। বগুড়ার ডিবি পুলিশের তথ্যের ভিত্তিতে রবিবার (১১ জুন) রাত ৮টার পর থেকে ওই বাড়ি নজরদারিতে রাখে পুলিশ। পরে রাত ১২টায় ওই বাড়িতে অভিযান শুরু হয়।
ওই বাড়ি থেকে জঙ্গি সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলো-হোমিও চিকিৎসক ইসরাফিল আলম, তার ভাই ইব্রাহীম ও প্রতিবেশী রবিউল ইসলাম। তানোর থানার ভারপ্রাপ্ত কর্মতর্তা রেজাউল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
থানার এসআই রায়হান আলী বলেন, ‘আটকের সময় তাদের কাছে থাকা একটি বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই বাড়িতে সুইসাইডাল ভেস্ট ও বিপুল সংখক বিস্ফোরকদ্রব্য থাকতে পারে। সেগুলো উদ্ধারের চেষ্টা চলছে। বর্তমানে বাড়িটি ঘিরে রাখা হয়েছে।’ 

/এআর/আরজে/এসএমএ/আপডেট

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম