বগুড়ায় হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া প্রতিনিধি
১২ জুন ২০১৭, ০৫:১৬আপডেট : ১২ জুন ২০১৭, ০৫:১৭

বগুড়া বগুড়ার কাহালুর নাটাপাড়া গ্রামের একটি বাড়ির উঠানে শাহীন মণ্ডল (৪০) নামে এক হোটেল শ্রমিককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে এ ঘটনা ঘটে। রবিবার সকালে পুলিশ লাশ মর্গে পাঠায়।

কাহালু থানার ওসি (তদন্ত) আনিসুর রহমান জানান, শিবগঞ্জ উপজেলার খেউনি বিন্নাচাপড় গ্রামের মৃত লেদু মণ্ডলের ছেলে শাহীন শ্বশুরবাড়ি এলাকা দুপচাঁচিয়া উপজেলার ধাপসুখানগাড়িতে পরিবার নিয়ে বসবাস করতেন। সে আগে একটি হোটেলে কাজ করতো। শনিবার বিকালে সে বাড়ি থেকে বের হয়। পরে রাতের কোনও এক সময় দুর্বৃত্তরা তাকে নাটাপাড়ার আকতার হোসেন বুলুর বাড়ির উঠানে এনে গলায় ছুরিকাঘাতে হত্যা করে। সেহরীর সময় বুলুর স্ত্রী লাশ দেখে চিৎকার শুরু করেন। রবিবার সকালে পুলিশ যাবার পর তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

পুলিশ কর্মকর্তা আরও জানান, এখনই হত্যাকাণ্ডের প্রকৃত কারণ বলা সম্ভব নয়। তবে এটি অবশ্যই পরিকল্পিত হত্যাকাণ্ড। লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে গ্রামবাসীদের কেউ কেউ বলেছেন, বৃদ্ধ আকতার হোসেন বুলুর পরিবারকে বিপদে ফেলতেই ঘাতকরা পার্শ্ববর্তী উপজেলায় এনে শাহীনকে হত্যা করেছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম