রুয়েটে ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর

রাবি প্রতিনিধি
১৫ জুন ২০১৭, ১০:২২আপডেট : ১৫ জুন ২০১৭, ১০:২৪

রুয়েট রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (১৪ জুন)বিকালে রুয়েটের বিভিন্ন অনুষদের ডিন ও বিভাগীয় প্রধানদের সমম্বয়ে অনুষ্ঠিত এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহা. রফিকুল আলম বেগের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বলা হয় আসন্ন প্রথম বর্ষ স্নাতক শ্রেণিতে ভর্তি পরীক্ষা পদ্ধতি গত বছরের মতোই বলবৎ থাকবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্যাদি শিগগিরই বিভিন্ন পত্রিকায় এবং রুয়েটের ওয়েবসাইটে (www.ruet.ac.bd) প্রকাশ করা হবে।
সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মোশাররাফ হোসেন, পুরকৌশল অনুষদের ডিন অধ্যাপক মোহা. আব্দুস সোহবান, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক মো. শামীমুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক, অ্যাপলাইড সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাজেদুর রহমানসহ বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম