ঈদের নামাজ শেষে সংঘর্ষ: আহত গ্রামবাসীর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি
২৭ জুন ২০১৭, ১৪:০৩আপডেট : ২৭ জুন ২০১৭, ১৪:১৪

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ঈদের নামাজ শেষে কথা কাটাকাটির জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত একজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) ভোরে বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত লাল মিয়া (২৭) উল্লাপাড়ার সলপ ইউনিয়নের নলসোন্দা গ্রামের বাসিন্দা।

উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহম্মেদ জানান, সোমবার ঈদের নামাজ শেষে নলসোন্দা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে পূর্ব শত্রুতার জের ধরে তোফাজ্জল ও মইনুল গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন এক পক্ষ মইনুল গংদের উপর অতর্কিত হামলা চালিয়ে ঘর-দরজা ভাঙচুরসহ তার ৩৫ মন ধান বোঝাই নৌকা ছিনিয়ে নেওয়া হয়। বিষয়টি উভয়পক্ষ জানতে পেরে দুপুরে লাঠি-সোটা ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নলসোন্দা গ্রামের লাল মিয়া (২৭), দুই ভাই আব্দুল মোমিন (৪৮) ও সবুজ (৩২), সাজেদুল ইসলাম (২০), আব্দুল খালেকের তিন ছেলে খাইরুল ইসলাম (৪০), আখেরুল  (২৩) ও আব্দুল হালিম (১৬), তৌফিকুর, ইব্রাহীম (২৩), ছানোয়ার (৫০), আমিরুল ইসলাম (৪০), স্বাধীন, শহিদুলসহ (৭০) অন্তত ১৫ জন আহত হন।

এদের উদ্ধার করে স্থানীয় উল্লাপাড়ার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে লাল মিয়া ও ছানোয়ারসহ বেশ ক’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ ও ঢাকার বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে লাল মিয়া মারা যান। উভয়পক্ষই মামলার প্রস্তুতি নিচ্ছে।

/বিএল/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী