রাজশাহীতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৫

রাজশাহী প্রতিনিধি
১৭ জুলাই ২০১৭, ২০:৩২আপডেট : ১৭ জুলাই ২০১৭, ২০:৩৮

   ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে (ছবি- রাজশাহী প্রতিনিধি)

রাজশাহীতে নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের টেন্টে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের নিজেদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এক পুলিশসহ অন্তত পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাইনুল ইসলাম বাপ্পি ও সাধারণ সম্পাদক বাইতুল হোসেন তরুর সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আকাশ ও দিপুকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা হলেন, বখতিয়ার ও ফাহিম।

রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, টেন্টে বসা নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের চারজন আহত হয়। সংঘর্ষ থামাতে গিয়ে পুলিশের এক কনস্টেবলও আহত হয়েছে। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়।

কলেজের অধ্যক্ষ জার্জিস কাদির বলেন, ‘টেন্টে বসাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। শিক্ষক ও পুলিশসহ মহানগর ছাত্রলীগের নেতাদের নিয়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন: ড্রাইভারকে অজ্ঞান করে মাইক্রোবাস চুরি, গ্রেফতার ২

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের