নওগাঁ সীমান্ত থেকে এক কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁ প্রতিনিধি
২১ জুলাই ২০১৭, ১১:২৫আপডেট : ২১ জুলাই ২০১৭, ১১:৩০

নওগাঁ

নওগাঁর পোরশা উপজেলার নীতপুর সীমান্ত থেকে শুক্রবার (২১ জুলাই) ভোর রাতে শহিদুল ইসলাম (১৪) নামে এক বাংলাদেশি কিশোরকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

এ বিষয়ে নীতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার রহমতউল্লাহ জানায়,শুক্রবার ভোর রাতে উপজেলার কাটাপুকুর গ্রামের জাহের আলীর ছেলে শহিদুল ইসলাম ২৩১/৫ এস নম্বর পিলারের কাছে প্রকৃতির ডাকে সাড়া দিতে গেলে ভারতের মালদা জেলার ক্যাদারীপাড়া ৬০ বিএসএফের একদল টহলদল তাকে ধরে নিয়ে যায়।

শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হলে নীতপুর বিজিবি ক্যাম্প কমান্ডার বাংলাদেশি ওই কিশোরকে ফেরত চেয়ে পতাকা বেঠকের জন্য ভারতের ক্যাদারীপাড়া বিএসএফকে চিঠি পাঠানো হয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে উভয় দেশের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের কথা রয়েছে।

প্রসঙ্গত, বুধবার ও বৃহস্পতিবার ভোর রাতে জেলার সাপাহার উপজেলার কলমুডাঙ্গা সীমান্ত থেকে চার বাংলাদেশি গরু ব্যাবসায়ীকে ধরে নিয়ে যায় বিএসএফ। তাদেরকে এখন পর্যন্ত ফেরত দেয়নি তারা।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
সব দলকে রাজনীতি করতে দিতে চায় বিএনপি, এর মধ্যে আ.লীগ কি আছে?
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী