কাউন্সিলর রুমকির দায় নিতে রাজি নয় আ.লীগ-বিএনপি

বগুড়া প্রতিনিধি
০৩ আগস্ট ২০১৭, ২০:১২আপডেট : ০৩ আগস্ট ২০১৭, ২০:৩৭

নারী নির্যাতন মামলায় রিমান্ডে থাকা বগুড়া পৌরসভার ২ নম্বর সংরক্ষিত আসনের কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির রাজনৈতিক পরিচয় নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। স্থানীয় আওয়ামী লীগ নেতারা বলছেন, রুমকি বিএনপির রাজনীতি করে, আর বিএনপি নেতাদের কথা, সে বিএনপির কেউ নয়।

নির্যাতিতা কিশোরী ও তার মাকে ন্যাড়া করার অভিযোগে গ্রেফতার করা হয় কাউন্সিলর মার্জিয়া হাসান রুমকি তবে রুমকির নিকটজনরা বলছেন, ‘রুমকি কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর বিএনপি থেকে আওয়ামী লীগে যোগদান করেছে। সে বর্তমানে ৫ নম্বর ওয়ার্ড মহিলা লীগের যুগ্ম সম্পাদক।’

এ প্রসঙ্গে শহর আওয়ামী লীগের আহ্বায়ক রফি নেওয়াজ খান রবিন জানান, ‘বিএনপির মনোনয়নে রুমকি পৌর কাউন্সিলর হয়েছে। সে কখনও আওয়ামী লীগে যোগদান করেনি। তার বাবা রুনু বিএনপি করেন এবং মামা জয়নাল আবেদন চাঁন জেলা বিএনপির সাধারণ সম্পাদক।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনুও একই ধরনের মন্তব্য করেছেন।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন বলেন, ‘রুমকি বিএনপির কেউ নয়। এমনকি সে আমার ভাগ্নিও নয়। এসব গুজব ছড়ানো হচ্ছে।’

উল্লেখ্য, বগুড়ায় শিক্ষার্থীকে ধর্ষণ ও মাসহ তার মাথা ন্যাড়া করে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলার অন্যতম আসামি কাউন্সিলর মারজিয়া হাসান রুমকি। রাজিয়া হাসান রুমকি বগুড়া পৌরসভার ২নং সংরক্ষিত আসনের কাউন্সিলর। রুমকি ঘটনার মূল হোতা ও মামলার প্রধান আসামি বগুড়া শহর শ্রমিক লীগের আহ্বায়ক তুফান সরকারের স্ত্রী আশা খাতুনের বড় বোন।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম