চর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, হত্যা মামলা দায়ের

বগুড়া প্রতিনিধি
০৯ আগস্ট ২০১৭, ১৮:৩৫আপডেট : ০৯ আগস্ট ২০১৭, ১৮:৩৫

লাশ উদ্ধার বগুড়ার সারিয়াকান্দিতে আবদুল খালেক (১৬) নামে এক স্কুল ছাত্রকে হত্যা করা হয়েছে, বলে অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার সন্ধ্যার দিকে অজ্ঞাত হিসেবে যমুনা নদীর প্রেম-যমুনা ঘাট এলাকার দীঘলকান্দি চর থেকে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। বুধবার সকালে স্বজনরা লাশটি শনাক্ত করেন।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিহাব নামে নিহতের এক বন্ধুকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় সারিয়াকান্দি থানার উপ পরিদর্শক (এসআই) খায়ের উদ্দিন অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।
পুলিশ ও স্বজনরা জানান, সারিয়াকান্দি উপজেলার কুঠিবাড়ি গ্রামের রিকশা চালক ডাবলু চৌধুরীর ছেলে আবদুল খালেক স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা মন্টু উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। মঙ্গলবার সকাল ১০টার দিকে বাগবেড় গ্রামের সোহেল মিয়ার ছেলে রূপক বাড়ি থেকে খালেককে ডেকে নিয়ে যায়। রাতে সে বাড়ি না ফেরার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন স্বজনরা। ওইদিন সন্ধ্যায় দীঘলকান্দি চর থেকে গলায় রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে। বুধবার সকালে বাবা-মা থানায় গিয়ে লাশটি শনাক্ত করেন।

সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) এনায়েতুর রহমান জানান, স্কুলছাত্র খালেকের লাশ অজ্ঞাত হিসেবে উদ্ধার করায় পুলিশ বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছে। এ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি, তদন্ত চলছে। পরে হত্যার কারণ ও কারা জড়িত সে ব্যাপারে বিস্তারিত বলা যাবে।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম