নওগাঁয় দুই নারীর লাশ উদ্ধার

নওগাঁ প্রতিনিধি
১৩ আগস্ট ২০১৭, ১৫:৩৯আপডেট : ১৩ আগস্ট ২০১৭, ১৫:৩৯

নওগাঁ নওগাঁয় পৃথক স্থান থেকে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (১৩ আগস্ট) শহরের কলেজপাড়া মহল্লা থেকে  অজ্ঞাত (৩৫) এক নারীর লাশ উদ্ধার করেছে সদর মডেল থানার  পুলিশ। অপরদিকে একইদিনে নওগাঁর সাপাহারে একটি পুকুর থেকে অজ্ঞাত পরিচয় (৩৩) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সাপাহার থানা পুলিশ।
নওগাঁ সদর মডেল থানার ওসি তোরিকুল ইসলাম জানান, রবিবার সকাল সাড়ে ৯টার দিকে একটি পরিত্যক্ত স্থানে একটি লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে। আনুমানিক ৩৫ বছর বয়সী ওই নারীর পরনে লাল রঙের ব্লাউজ ও পেটিকোট ছিল। লাশটির কোনও পরিচয় পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, ‘এটি হত্যাকাণ্ড নাকি স্বাভাবিক মৃত্যু তা এখনও নিশ্চিত নয়। লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে।’

অন্যদিকে সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুল আলম শাহ জানান, স্থানীয়রা রবিবার সকালে উপজেলার তিলনা ইউনিয়নের কুতুরবাড়ি  পুকুরে অজ্ঞাত এক মহিলার লাশ দেখতে পায়। থানায় খবর দিলে পুলিশ র্অধগলিত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠায়।   

ওসি আরও জানান, লাশটি র্অধগলিত হওয়ার জন্য স্থানীয় লোকজন লাশটি চিনতে পারেনি। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

/এসএসএ/এফএস/  

আরও পড়ুন- 

কুড়িগ্রামে হু হু করে বাড়ছে পানি, নতুন এলাকা প্লাবিত

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম