রাজশাহীর পুঠিয়া উপজেলা থেকে ১২ দিনের এক শিশুকে চুরির অভিযোগে সোমবার দুপুরে থানায় মামলা করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সায়েদুর রহমান ভূইয়া
তিনি বলেন, ‘অজ্ঞাত দুইজনকে আসামি করে নবজাতকের মা শাহানাজ বেগম বাদী হয়ে থানায় মামলা করেন। তিনি উপজেলার ভালুকগাছি ইউনিয়নের পাঁচআনি পাড়া গ্রামের ওবাইদুর ইসলামের স্ত্রী। তার আরেকটি একটি মেয়ে রয়েছে।
ওসি আরও বলেন, ‘অভিযোগের ভিত্তিতে হাসপাতালে গিয়ে খবর নেওয়া হয়েছে। এছাড়াও রাজশাহী ও নাটোর হাসপাতালে খবর নেওয়া হয়েছে। কোথাও নবজাতকের সন্ধান পাওয়া যায়নি।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, রবিবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে শাহানাজ বেগম তার ১২ দিনের শিশু কন্যাকে ডাক্তার দেখানোর জন্য ভ্যানে করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দিকে রওনা হয়। দুপুর আড়াইটার দিকে শাহানাজ বেগম স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকে এলে দুর্ঘটনার স্বীকার হয়ে নবজাতকসহ তিনি মাটিতে পড়ে যান। এসময় বানেশ্বর দিক থেকে একটি মোটরসাইকেলে করে আসা এক যুবক ও নারী তার মেয়ে কোলে নিয়ে বাচ্চাটিকে চিকিৎসা করাতে হবে বলে হাসপাতালের দিকে নিয়ে যায়। তারপর হাসপাতালে গিয়ে তিনি অনেক খুঁজাখুজি করে নবজাতকসহ তাদের কোনও হদিস না পেয়ে মাইকিং করেন। না পেয়ে সোমবার দুপুরে থানায় মামলা দায়ের করেন।
/জেবি/
আরও পড়তে পারেন: মঙ্গলবার হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ








