শনিবার গাইবান্ধা ও বগুড়া সফর করবেন প্রধানমন্ত্রী

বগুড়া প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৭:৪৫আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৭:৪৫

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২৬ আগস্ট শনিবার গাইবান্ধা ও বগুড়ার বন্যা কবলিত এলাকা সফর করবেন। গাইবান্ধায় গোবিন্দগঞ্জ উপজেলায় ও বগুড়ায় সারিয়াকান্দি উপজেলার প্লাবিত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণ করবেন। প্রধানমন্ত্রীর সফর সফল করতে মঙ্গলবার (২২ আগস্ট) সারিয়াকান্দি উপজেলা পরিষদের হল রুমে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে এসব তথ্য পাওয়া গেছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আবদুল মান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, উপজেলা চেয়ারম্যান মাছুদুর রহমান হিরু মন্ডল প্রমুখ।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রায়হানা ইসলাম সাংবাদিকদের জানান, ২৬ আগস্ট প্রধানমন্ত্রী সফরের দিন ধার্য হয়েছে। এ ব্যাপারে জেলা প্রশাসক নুরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে বিভিন্ন দফতরের প্রধানদের নিয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মমতাজ উদ্দিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী ওইদিন সকালে গাইবান্ধার বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করবেন। সেখানে  গোবিন্দগঞ্জ উপজেলা চত্বরে সকাল সাড়ে ১০টার দিকে ত্রাণ ও ধানের চারা বিতরণ করবেন। দুপুরের পর তিনি হেলিকপ্টরে বগুড়ার সারিয়াকান্দিতে আসবেন। তিনি বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ ছাড়াও স্থানীয় ডিগ্রি কলেজ মাঠে সমাবেশে বক্তব্য রাখবেন। পরে ঢাকা ফিরে যাবেন।

এদিকে বগুড়ায় প্রধানমন্ত্রীর আগমনের খবরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আরও পড়ুন- মানুষ এখন আ. লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না: এরশাদ

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম