মানুষ এখন আ. লীগ-বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না: এরশাদ

নীলফামারী প্রতিনিধি
২২ আগস্ট ২০১৭, ১৪:৫৭আপডেট : ২২ আগস্ট ২০১৭, ১৪:৫৭

সৈয়দপুরে এইচএম এরশাদ জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচএম এরশাদ বলেছেন, ‘আগামী নির্বাচনে দেশের মানুষ আওয়ামী লীগ ও বিএনপিকে ক্ষমতায় দেখতে চায় না। তাই ওই নির্বাচনে জাতীয় পার্টি ছাড়া কোনও বিকল্প নেই।’ তিনি আরও বলেন, ‘৩শ’ আসনে প্রার্থী দেওয়ার চিন্তা-ভাবনা নিয়ে জাতীয় পার্টি সামনে এগিয়ে যাচ্ছে।’

নীলফামারির সৈয়দপুরের কামারপুকুর কলেজ মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন। এর আগে মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। রংপুর যাওয়ার পথে এরশাদ সৈয়দপুর হয়ে যান।  ত্রাণ বিতরণের সময় জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার আহ্বায়ক আলহাজ শওকত, কন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও নীলফামারী-৪ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ শওকত চৌধুরীও উপস্থিত ছিলেন। সৈয়দপুরে এইচএম এরশাদ

এরশাদ বলেন, ‘আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করবে। বর্তমান সরকার জনপ্রিয়তা হারিয়ে ফেলেছে। আর বিএনপি ক্ষয়িষ্ণু দলে পরিণত হয়েছে। তাই জাপা ছাড়া কোনও বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতি থাকা অবস্থায় '৮৮ সালের বন্যায় পানি মাড়িয়ে বন্যার্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছি। দেশের মানুষ তা ভুলে যায়নি।’ 

অনুষ্ঠানে বন্যার্ত এক হাজার পরিবারের প্রত্যেককে ৫ কেজি চাল, ৩ কেজি আলু, মসুর ডাল ১ কেজি, শাড়ি-লুঙ্গি বিতরণ করেন তিনি।

আরও পড়ুন- ষোড়শ সংশোধনী নিয়ে কোনও বক্তব্য নয়: এরশাদ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের