বগুড়ায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত

বগুড়া প্রতিনিধি
২৩ আগস্ট ২০১৭, ১৪:৩০আপডেট : ২৩ আগস্ট ২০১৭, ১৪:৩০

বগুড়ায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত বগুড়ায় এবার চাহিদার তুলনায় প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। কোরবানিকে সামনে রেখে জেলার বিভিন্ন স্থানে বাণিজ্যিকভাবে খামার গড়ে উঠেছে।

জেলার বিভিন্ন খামার ও বাড়িতে গরুর খামার গড়ে তোলা হয়েছে। এতে নিজেদের আয়ের পাশাপাশি স্থানীয়দের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। কোরবানির জন্য এসব খামারে গরু লালন-পালন করা হচ্ছে।

শহরের নিশিন্দারা কারবালা এলাকায় আনোয়ারুল ইসলাম স্বাধীন ব্রাহমা জাতের গরুর খামার করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। তার খামারে ৫২টি গরু রয়েছে। গরুগুলো দেখতে ও কিনতে অনেকেই খামারে ভিড় করছেন।

স্বাধীন বলেন, দেড় বছর আগে তিনি প্রতিটি গরু ২-৩ লাখ টাকায় কিনেছেন। বর্তমানে তার খামারে ৫২টি গরু রয়েছে। প্রতিদিন গরুগুলোকে দেশি ঘাস, খড়, খৈল ও খুদ (চালের গুড়া) খাওয়ানো হয়। এতে গরু প্রতি ৪০০-৪৫০ টাকা খরচ হয়েছে। বর্তমানে প্রতিটি গরুর ওজন হয়েছে ১৬ থেকে ২০ মণ। গরুগুলোকে কোরবানির হাটে তুলবেন তিনি। হাটে তোলা না হলেও আকারভেদে প্রতিটি গরুর মূল্য ৮-১০ লাখ টাকা চাওয়া হবে বলে জানা গেছে।

বগুড়ায় চাহিদার দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত বগুড়া প্রাণিসম্পদ বিভাগ সূত্র জানায়, বগুড়া সদরসহ ১২ উপজেলায় প্রায় দেড় হাজার খামার গড়ে উঠেছে। কোরবানির জন্য ছাড়াও এসব খামারে দুধও পাওয়া যায়। খামারগুলোয় শংকরজাতের গরু বেশি পালন করা হয়। এর পাশাপাশি ব্রাহমা,পাবনা ও দেশীয় জাতের গরু রয়েছে। বগুড়া প্রাণিসম্পদ বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় গোশতের জন্য এসব গরু পালনে সহযোগিতা করছে।

বগুড়া জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আ ম শফিউজ্জামান বলেন, বগুড়ায় লোকজন পাবনা ও স্থানীয়ভাবে শংকর জাতের গরু লালন-পালন করেন। তবে গত দুই বছর হলো প্রাণিসম্পদ বিভাগ বিফ ক্যাটেল ডেভেলপমেন্ট প্রকল্পের আওতায় কাজ করছে। ব্রাহামা জাতের গরু দ্রুত বাড়ে।

তিনি আরও জানান, বগুড়া জেলায় কোরবানির পশুর চাহিদা প্রায় ২ লাখ ৮০ হাজার। আর জেলায় পশু প্রস্তুত হয়েছে ৫ লাখ ৪০ হাজার ৬৭০টি। তাই কোরবানির পশুর সংকট হওয়ার কোনও সুযোগ নেই।

আরও পড়ুন:

২০ মণের রাজার দাম পাঁচ লাখ টাকা

/এসটি/আপ-বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের