নওগাঁ সদর উপজেলার ইকরতারা, ছিটকিতলা ও বোয়ালিয়া এলাকার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) প্রেসিডেন্ট শফিউল ইসলাম মহিউদ্দিন। বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ত্রাণ বিতরণ করা হয়। এসময় চাল, ডাল, চিড়া, তেল, গুড় ও লবন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআই ফার্স্ট ভাইস-প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, ভাইস-প্রেসিডেন্ট মনকাতিম আশরাফ, পরিচালক দিলীপ কুমার আগরওয়াল এবং প্রবির কুমার সাহা, নওগাঁ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট ইকবাল শাহরিয়ার রাসেল প্রমুখ।
আরও পড়তে পারেন: দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ জন নিহত, একজন আহত








