রাজশাহীতে ৩ জন জামায়াত ও শিবিরকর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার পুলিশের অভিযানকালে তাদের গ্রেফতার করা হয়েছে। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম এই তথ্য জানান।
তিনি বলেন, ‘বৃহস্পতিবার ভোরে জামায়াতকর্মী সিদ্দিক হোসাইন, আহসান হাবিব মিরু ও শিবিরকর্মী আজিজকে গ্রেফতার করা হয়েছে।’ তিনি আরও বলেন, ‘এছাড়া মহানগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা ১৫ জন, রাজপাড়া থানা ১৩ জন, মতিহার থানা ৭ জন, শাহমখদুম থানা ৪ জন, ডিবি পুলিশ ৪ জনকে গ্রেফতার করে। এর মধ্যে ১৮ জন ওয়ারেন্টভুক্ত আসামি ও ৭ জনকে বিভিন্ন মামলার ১৮ আসামিকে গ্রেফতার করা হয়েছে।পরে তাদের আদালতের হাজির করা হলে, বিচারক আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ’








