ধুনটে প্রভাবশালীদের অবাধে বালু উত্তোলন, হুমকির মুখে চারটি আরসিসি গার্ডার সেতু

বগুড়া প্রতিনিধি
০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৮আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০১৭, ০৯:৫৮

ধুনটে প্রভাবশালীদের অবাধে বালু উত্তোলন,  হুমকির মুখে চারটি আরসিসি গার্ডার সেতু

বগুড়ার ধুনট উপজেলায় প্রবাহিত বাঙালি নদীর বিভিন্ন পয়েন্টে প্রভাবশালীরা ড্রেজার মেশিন বসিয়ে গভীর তলদেশ থেকে অবাধে বালু উত্তোলন করছেন। ওই বালু ট্রাকে নিয়ে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে। এতে ব্যবসায়ীরা লাভবান হলেও আশপাশের আবাদি জমি ধসে যাওয়ায় কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ভুক্তভোগীরা বিভিন্ন দফতরে অভিযোগ করেও প্রতিকার পাচ্ছেন না। পাশাপাশি লাখ লাখ টাকা ব্যয়ে নির্মিত চারটি আরসিসি গার্ডার সেতুও হুমকির মুখে পড়েছে। এলাকাবাসীরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে সরকারের সংশ্লিষ্ট বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ধুনট উপজেলার পশ্চিম পাশ দিয়ে বাঙালি নদী বহমান। নদীর বথুয়াবাড়ী, বেড়েরবাড়ী ও বিলচাপড়ী এলাকায় লাখ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে, চারটি আরসিসি গার্ডার সেতু। ওইসব এলাকায় সেতুগুলোর দু’পাশে বাঙালি নদীতে বসানো হয়েছে, শ্যালো মেশিন চালিত অন্তত ২০টি ড্রেজার মেশিন। এ মেশিনের সঙ্গে পাইপ লাগিয়ে নদীর গভীর তলদেশ থেকে বোরিং করে বালু উত্তোলন করা হচ্ছে। নদী থেকে তোলা বালু পাইপের মাধ্যমে সেতুর নিচে ও আশপাশের কৃষকের জমিতে ফেলা হচ্ছে। সেখান থেকে ট্রাকে করে বালু বহন করে বিক্রি করা হচ্ছে বিভিন্ন এলাকায়। নদীতে এভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করায় নদীর দু’পাশে বিপুল পরিমাণ আবাদি জমি ধসে যাচ্ছে। রাস্তা ভেঙে চলাচলের অযোগ্য হয়ে পড়ছে।

ধুনটে প্রভাবশালীদের অবাধে বালু উত্তোলন,  হুমকির মুখে চারটি আরসিসি গার্ডার সেতু

বথুয়াবাড়ী বালু পয়েন্টে গিয়ে কথা হয় বৃদ্ধ আমজাদ হোসেনের সঙ্গে। তিনি আক্ষেপ করে বলেন, ‘পৈতৃক তিন বিঘা জমির মালিক ছিলাম। প্রভাবশালীরা নদীতে ড্রেজার মেশিন বসিয়ে বালু তোলায় এ পর্যন্ত দেড় বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। অবশিষ্ট জমিও হুমকির মুখে। শুধু আমজাদ হোসেন নয়, তার মতো আজিবর রহমান, মজনু মিয়া, সকিতন বেওয়াসহ অনেক কৃষকের জমি এখন নদী গর্ভে যাচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, বথুয়াবাড়ী এলাকায় গোলজার হোসেন নামে এক ব্যক্তি বালু মহল চালাচ্ছেন। তার পার্টনার হিসেবে রয়েছেন, শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকনসহ কয়েকজন প্রভাবশালী। মোবাইল ফোনে গোলজার হোসেন বলেন, অনেক টাকা খরচ করে জেলা প্রশাসকের দফতর থেকে এক বছরের জন্য বালুমহাল ইজারা নিয়েছি। বৈধভাবে বালু উত্তোলন করছেন। তবে তার বালু উত্তোলনে কারো ক্ষতি হচ্ছে না বলে ‍তিনি দাবি করেন।

তিনি অভিযোগ করে বলেন,‘যারা অবৈধভাবে বালু উত্তোলন করছে, সাংবাদিকরা তাদের বিরুদ্ধে লেখেন না। আর প্রশাসনও তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না।’

অন্যদিকে বিলচাপড়ী এলাকায় আবাদি জমি ও জোড়া সেতুর পাশে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের জন্য অভিযুক্ত ড্রেজারের মালিক রবিউল হাসান উৎসব ও আলিম হোসেন সঙ্গে কথা বলেন তারা জানান,‘তারা মেশিন ভাড়া দিয়েছেন। বালু মহাল চালাচ্ছেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মাসুদ ও শেরপুর পৌরসভার প্যানেল মেয়র নাজমুল আলম খোকন।

ধুনটে প্রভাবশালীদের অবাধে বালু উত্তোলন,  হুমকির মুখে চারটি আরসিসি গার্ডার সেতু

অন্যদিকে খোকন দাবি করেন, তিনি কোনও বালু মহালের সঙ্গে জড়িত নন, কেউ কেউ অন্যায়ভাবে তার নাম ব্যবহার করছেন। একইভাবে বেড়েরবাড়ী সেতুর পাশেও বালু উত্তোলন করা হচ্ছে। ধুনট উপজেলা জাতীয়তাবাদী তরুণ দলের নেতা রায়হান আহমেদসহ কয়েক জন প্রভাবশালী ওই বালু মহল নিয়ন্ত্রণ করছেন।

শুধু বথুয়াবাড়ী, বিলচাপড়ী ও বেড়েরবাড়ী এলাকাতে নয়, বর্তমানে ধুনট উপজেলার বাঙালি ও ইছামতি নদীর ৫০টিরও বেশি পয়েন্টে বালু উত্তোলনের মহোৎসব চলছে। অব্যাহত বালু উত্তোলনের কারণে নদীর দুই তীরের আবাদি জমি, রাস্তা ও বসতবাড়ি নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এরপরও প্রশাসন কোনও ব্যবস্থা না নেওয়ায় কৃষক পরিবারগুলো তাদের শেষ সম্বল হারিয়ে সর্বশান্ত হচ্ছেন।

এ ব্যাপারে ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানার দৃষ্টি আকর্ষণ করলে তিনি সাংবাদিকদের জানান, খোঁজ নিয়ে অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়তে পারেন:  কুড়িগ্রামে এক হাজার পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ


/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি