ধর্ষণ মামলায় এক জনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২১আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৩০

কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে মানসিক প্রতিবন্ধি শিশু ধর্ষণের মামলায় এক জনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। বুধবার দুপুর সাড়ে ১২টায় আসামির উপস্থিতিতে চাঁপাইনবাবগঞ্জ শিশু আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন, জেলার ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি উত্তরপাড়া গ্রামের মো.সেনারুল মিস্ত্রির ছেলে গোলাম কিবরিয়া।

মামলার বিবরণে প্রকাশ, ‘গত ২০১৬ সালের ২৮মে ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়নের বড়গাছি উত্তরপাড়া গ্রামের ওই মানসিক প্রতিবন্ধি শিশুকে প্রতিবেশী গোলাম কিবরিয়া তার নিজ ঘরে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে নির্যাতিতার বাবা বাদী হয়ে ভোলারহাট থানায় তার বিরুদ্ধে মামলা দায়ের করেন।

এ মামলার তদন্তকারী কর্মকর্তা ও ভোলাহাট থানার এসআই আব্দুর সবুর খান গত ২০১৬ সালের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষ্য, প্রমাণের ভিত্তিতে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক আসামির উপস্থিতিতে তাকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।

আরও পড়তে পারেন: পূজার সময় জঙ্গি হামলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না: রংপুরের ডিআইজি

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম