পিকনিকে নিয়ে বন্ধুকে খুন, লাশ মিললো নদীতে

সিরাজগঞ্জ প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০১৭, ২০:০৩

পিকনিকে নিয়ে বন্ধুকে খুন, লাশ মিললো নদীতে নিখোঁজের দুই দিন পর সিরাজগঞ্জের বেলকুচির বিশ্বাসবাড়ি গ্রামের হুড়াসাগর নদী থেকে এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। তার নাম মনতোষ কুমার সরকার (২৮)। বুধবার (২০ সেপ্টেম্বর) ভোরে নদীর কচুরিপানার নিচ থেকে যুবকের লাশ উদ্ধার করা হয়।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত মনতোষ কুমার সরকার বেলকুচি উপজেলার ভাঙ্গবাড়ি ইউনিয়নের খাস সোনামূখী গ্রামের কাঠমিস্ত্রি মঙ্গল চন্দ্র সরকারের ছেলে। তিনি সিরাজগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মাস্টার্সের ছাত্র ছিলেন।

ওসি সাজ্জাদ হোসেন জানান, সোমবার (১৮ সেপ্টেম্বর) প্রতিবেশী ও বন্ধু একই গ্রামের সজুন সরকার এবং পাশ্ববর্তী বলরামপুর গ্রামের শিপন সরকারসহ বেশ কয়েকজন পিকনিকের কথা বলে মনতোষকে বেলকুচির বিশ্বাসবাড়ি গ্রামে হুড়াসাগড় নদীর পাশে একটি নির্জন চরে নিয়ে যায়। সেখানে রাতে তারা সবাই মিলে মদ পান করে। এরপর মনতোষকে সেখানে আটকে রেখে তার চাচাতো ভাই কৃষ্ণ সরকারের কাছে ২ লাখ টাকা দাবি করা হয়। পরদিন সকালে মুক্তিপণের টাকা নিয়ে গিয়েও মনতোষকে ফেরত পাওয়া যায়নি। মঙ্গলবার দুপুরে মনতোষের চাচাতো ভাই অচিন্ত সরকার ছোট ভাই অপহরণ ও নিখোঁজের বিষয়ে বেলকুচি থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ রাতে সুজন ও শিপনকে আটক করে। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বুধবার ভোরে মনতোষের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন ওসি সাজ্জাদ হোসেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের