ওএমএস শুরুর পর থেকেই নওগাঁয় কমছে চালের দাম

নওগাঁ প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৪আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১১:১৫

চালের দাম নওগাঁয় ওএমএস চাল বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই কেজি প্রতি দুই থেকে তিন টাকা করে দাম কমতে শুরু করেছে। গত ১৭ সেপ্টেম্বর থেকে জেলা শহরে এবং উপজেলা পর্যায়ে ২০ সেপ্টেম্বর থেকে ওএমএস চাল বিক্রি শুরু হওয়ায় দাম কমছে বলে জানান ব্যবসায়ীরা।

জেলার পৌর ক্ষুদ্র চাউল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে সারা দেশে ওএমএসের চাল বিক্রি বন্ধ থাকায় এবং প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হওয়ায় চালের দাম বেড়ে যায়। ওএমএস চাল বিক্রি শুরু হওয়ায় চালের দাম কমতে শুরু করেছে।’

আজ ২১ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সন্ধ্যায় পৌর ক্ষুদ্র বাজার ঘুরে দেখা গেছে, খুচরা বাজারে প্রতিকেজি চাল দুই থেকে তিন টাকা করে কমেছে। পারিজা চাল প্রতিকেজির দাম ৪৪-৪৫ টাকা, আঠাস ৫৩-৫৪ টাকা, জিরাশাইল ৫৮ টাকা, মিনিকেট ৬০ টাকা, হাইব্রিড ৩৬-৩৭ টাকা এবং এলসি ৪৭-৪৮ টাকা। প্রতি ৫০ কেজি ওজনের বস্তায় ১০০ থেকে ১৫০ টাকা কমেছে।

নওগাঁ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা আব্দুস সালাম বলেন, ‘জেলার ১১টি উপজেলায় ৩৫ জন ডিলারের মাধ্যমে প্রতিদিন ৩৫ মেট্রিকটন চাল বাজারে বিক্রি হচ্ছে। আগামী ১৫ অক্টোবর পর্যন্ত এ কার্যক্রম চলবে। ইতোমধ্যে বাজারে ২-৩ টাকা করে চালের দাম কমতে শুরু করেছে। আগামীতে চালের দাম আরও কমবে।’

আরও পড়ুন- অবৈধ মজুদের দায়ে চট্টগ্রামে ৮০ হাজার বস্তা চাল জব্দ

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের