বগুড়ায় ঘর থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে হত্যা

বগুড়া প্রতিনিধি
২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৫১

বগুড়ার শাজাহানপুরে আয়েশা খাতুন (১১) নামে ষষ্ঠ শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে ঘর থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার নিশ্চিন্তপুর দক্ষিণপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে। শুক্রবার সকালে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহত আয়েশার স্বজনদের আহাজারি পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার রাতে আয়েশার দাদী হঠাৎ ঘুম ভেঙে দেখেন আশেয়ার মশারি ছেঁড়া। তার চিৎকারে বাবা-মা ও প্রতিবেশিরা জেগে ওঠেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ি থেকে প্রায় ২০০ গজ দূরে একটি জমিতে আয়েশার লাশ পাওয়া যায়। তার গলায় কাপড়ের ফাঁস ও দুই কানের লতি ছেঁড়া ছিল। তবে পরিবারের সদস্যদের কেউই আয়েশাকে হত্যার কারণ বলতে পারেননি।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবুল কালাম আজাদ বলেছেন, ‘তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তাকে কীভাবে হত্যা এবং হত্যার আগে ধর্ষণ করা হয়েছে কিনা সে ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।’

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী