পাবনায় ধানের চাতালে ভেঙে পড়লো হেলিকপ্টার, পাইলটসহ আহত চার

পাবনা প্রতিনিধি
০১ অক্টোবর ২০১৭, ১৯:০৫আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৯:৩৬

পাবনার চাটমোহরে ভেঙে পড়া হেলিকপ্টার (ছবি: ফোকাস বাংলা) পাবনার চাটমোহরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে একটি বেসরকারি হেলিকপ্টার ল্যান্ড করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়েছে। হেলিকপ্টারের পাইলটসহ চার জন আহত হয়েছেন। আহতদের মধ্যে স্কয়ারের পরিচালক আনিকা চৌধুরীও ছিলেন বলে জানিয়েছে পুলিশ। রবিবার (১ অক্টোবর) বিকালে এই দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার বিকাল ৫টার দিকে একটি হেলিকপ্টার বিকট শব্দে স্থানীয় রেজাউল করিম বাবুর ধানের চাতালের উপর ভেঙে পড়ে। এসময় এলাকাবাসীর সহায়তায় পাইলটসহ অন্যরা দ্রুত বের হয়ে আসেন।

খবর পেয়ে চাটমোহর ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে যান এবং পানি ছুড়ে হেলিকপ্টারটি  বিস্ফোরণের হাত থেকে রক্ষা করেন। চাটমোহর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের উদ্ধার করে।  

চাটমোহর থানার ওসি এসএম অহসান হাবীব জানান, রবিনসন আর-৬৬ মডেলের স্কয়ারের এই হেলিকপ্টার স্কয়ারের পরিচালক আনিকা চৌধুরীসহ অন্যদের নিয়ে ঢাকা থেকে পাবনা আসার পথে বিকাল ৫টার দিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পড়ে। এ সময় পাইলট হেলিকপ্টারটি পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দফতরের সামনে একটি ধানের চাতালে ল্যান্ড করার চেষ্টা করেন। কিন্তু নিয়ন্ত্রণে না থাকায় সেটি ভেঙে পড়ে। তবে কেউ গুরুতর আহত হননি। স্কয়ারের পরিচালকসহ অন্যরা সড়ক পথে পাবনায় চলে গেছেন।

আরও পড়ুন- কুমিল্লায় বাস খাদে, স্বামী-স্ত্রীসহ নিহত সাত

/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক