বেলকুচিতে বাসচাপায় শিক্ষার্থীসহ নিহত দুই

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৩ অক্টোবর ২০১৭, ১৮:৪৪আপডেট : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:৪৪

সিরাজগঞ্জ সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের তামাই বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন খাজা ইউনুস আলী (র.) নার্সিং ইন্সটিটিউট শিক্ষার্থী, পাবনা জেলার চাটমহর উপজেলার বোয়ালমারি গ্রামের রইচ উদ্দিনের মেয়ে রিমা খাতুন (২২) এবং সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দেলুয়া গ্রামের রাব্বি হোসেন (৩৫)।

আটক বাসচালক  আব্দুল মমিনের (৩৭) বাড়ি পাবনার ভাঙ্গুড়ার থানার বোনাইনগর ফরিদপুর গ্রামে।

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, পাবনা থেকে ঢাকাগামী এস.কে.পি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-জ-১৪-০৪২৮) জেলার এনায়েরপুর হয়ে বেলকুচি দিয়ে যাবার পথে তামাই এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ওই নারী শিক্ষার্থী ও পুরুষযাত্রীসহ দুজন মারা যান। আহত হন আরও দুই যাত্রী। খবর পেয়ে দ্রুত হতাহতদের উদ্ধার করা হয়। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

কিশোরগঞ্জে পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের