সারিয়াকান্দিতে পুকুর থেকে ৬০ মণ মাছ লুট

বগুড়া প্রতিনিধি
০৬ অক্টোবর ২০১৭, ১১:৩৫আপডেট : ০৬ অক্টোবর ২০১৭, ১২:০৭

বগুড়া বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বোহাইল ইউনিয়নের শংকরপুর চরে দুর্বৃত্তরা একটি পুকুর থেকে ৫০-৬০ মণ মাছ লুট করেছে। ধারালো অস্ত্রের মুখে পুকুরের মালিকের স্ত্রী, বোন ও মাকে জিম্মি করে পিটিয়ে ও হাত-পা বেঁধে মাছ নিয়ে যায়। লুট করা মাছের আনুমানিক বাজার মূল্য দুই লক্ষাধিক টাকা। বুধবার (৪ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুকুরের মালিক মোস্তাফিজুর রহমান বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুরে সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার আতামারি গ্রামের মোস্তাফিজুর রহমান শংকরপুর চরে ৩ একর আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে মাছ চাষ করেছেন। বুধবার সকাল ৮টার দিকে একই এলাকার আশরাফ আলীর নেতৃত্বে ১০-১২ জনের একটি দুর্বৃত্ত দল পুকুরে মাছ লুট করতে আসে। বাধা দিলে তারা মোস্তাফিজুর রহমানের স্ত্রী আরজিনা বেগম (৩০), মা সাজেদা বেগম (৬০) ও বড় বোন মায়া বেগমকে (৪০) ধারালো অস্ত্রের মুখে ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ফেলে তাদের মারধর করে। এরপর জাল দিয়ে বিভিন্ন প্রজাতির ৫০-৬০ মণ মাছ লুট করে নিয়ে যায়। দুর্বৃত্তদের মারধরে আহত আরজিনা বেগমকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্য দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সারিয়াকান্দি থানার ওসি (তদন্ত) এনায়েতুর রহমান বলেন, ‘অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে তদন্ত করতে এসআই  সুব্রতকে দায়িত্ব দেওয়া হয়েছে। সত্যতা পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম