চাঁপাইনবাবগঞ্জে নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
০৭ অক্টোবর ২০১৭, ১৬:০৭আপডেট : ০৭ অক্টোবর ২০১৭, ১৬:০৭

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে কিশোরী নাহিদা হত্যা মামলার প্রধান আসামি জননী ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক নুরুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি নাচোল উপজেলার কসবা ইউনিয়নের চৌপুকুরিয়া গ্রামের মৃত নুহ আলমের ছেলে।

নাহিদা হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার শনিবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে গণমাধ্যমের সামনে আসামিকে হাজির করা হয়। এসময় গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার রাতে তার গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আসামি এসএসসি পাশ এবং ওই ক্লিনিকের ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।

উল্লেখ, ভুয়া চিকিৎসকের ভুল চিকিৎসায় নাচোলের জাহিদপুর গ্রামের নাসির উদ্দিনের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে নাহিদা খাতুন গত ২০ জুলাই মারা যায়। এ ঘটনায় নাহিদার বাবা বাদী হয়ে মিথ্যা পরিচয় দিয়ে অস্ত্রোপচার এবং মেয়েকে হত্যার দায়ে নাচোল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের