১৩-১৪ অক্টোবর রাজশাহীতে রবীন্দ্র উৎসব

রাজশাহী প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৩:৫১আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৩:৫৬

রবীন্দ্র উৎসব, ছবি সংগৃহীত দেশের বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিল্পী, রবীন্দ্র গবেষক ও অনুরাগীদের নিয়ে রাজশাহীতে আগামী ১৩ অক্টোবর থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ‘রবীন্দ্র উৎসব ১৪২৪’। জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখা এই উৎসবের আয়োজন করছে। সোমবার (৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ রাজশাহী শাখার সভাপতি তাপস মজুমদার এ কথা জানান।

তিনি জানান, আগামী ১৩ অক্টোবর সাড়ে ৯টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে উৎসবের উদ্বোধনী অধিবেশন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সভাপতি ও রবীন্দ্র সংগীত শিল্পী ড. সনজীদা খাতুন। উৎসবের উদ্বোধন করবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।

বিকাল ৫টায় দ্বিতীয় অধিবেশনে থাকবে সমবেত রবীন্দ্র সংগীত, স্থানীয় ও অতিথি শিল্পীদের একক রবীন্দ্র সংগীত, একক ও সমবেত নজরুল সংগীত, লোকসংগীত ও গণসংগীত এবং নৃত্য।

১৪ অক্টোবর সকালে সমবেত ও একক রবীন্দ্র সংগীতের মধ্যে দিয়ে প্রথম অধিবেশন শুরু হবে। এরপর রবীন্দ্রনাথের কর্ম ও জীবন নিয়ে আয়োজিত সেমিনারে আলোচনা করবেন ড. সনজীদা খাতুন ও অধ্যাপক ড. সুব্রত মজুমদার। বিকাল ৫টায় দ্বিতীয় অধিবেশনে থাকবে সমবেত রবীন্দ্র সংগীত, একক ও বৃন্দ আবৃত্তি, নৃত্য, গণসংগীত ও অতিথি শিল্পীদের পরিবেশনা।

/এসএসএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম