নওগাঁয় স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন

নওগাঁ প্রতিনিধি
১০ অক্টোবর ২০১৭, ১৭:০১আপডেট : ১০ অক্টোবর ২০১৭, ১৭:০১

আইন-আদালত নওগাঁয় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন নওগাঁর মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের লোকমান হোসেন মোল্লা। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

আদালত সূত্রে জানা যায়, মান্দা উপজেলার এলেঙ্গা গ্রামের লোকমান হোসেনের সঙ্গে একই উপজেলার ভরট্ট কাঠেরডাঙ্গা গ্রামের শেফালী বিবির বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতন করতেন লোকমান। ২০১৬ সালের ৩ জানুয়ারি রাতে যৌতুকের দাবিতে লোকমান স্ত্রী শেফালীকে পিটিয়ে ও শ্বাসরোধে হত্যা করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার এবং লোকমান হোসেনকে গ্রেফতার করেন। ৫ জানুয়ারি এ ঘটনায় মান্দা থানায় মামলা করেন নিহত শেফালীর ভাই জালাল উদ্দিন কবিরাজ।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আজ এ মামলার রায় দেন নওগাঁর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শরিফুল ইসলাম।
সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন আইনজীবী নাহিদ মোর্শেদ বাবু এবং আসামিপক্ষের আইনজীবী ছিলেন সাজেদুর রহমান বাবু।

আরও পড়ুন:

খালেদার বিরুদ্ধে পরোয়ানা আদালতের, সরকারের ষড়যন্ত্রের কিছু নেই: ওবায়দুল কাদের 

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম