পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৮ জেলের জরিমানা

রাজশাহী প্রতিনিধি
১৩ অক্টোবর ২০১৭, ০৬:১৬আপডেট : ১৩ অক্টোবর ২০১৭, ০৬:১৯

পদ্মা নদীতে ইলিশ ধরার দায়ে ৮ জেলের জরিমানা রাজশাহীর পদ্মা নদীতে বৃহস্পতিবার ভোর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ মাছসহ আটজন জেলেকে আটক করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

চারঘাট উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম আকতার জানান, জব্দকৃত কারেন্ট জালগুলো উপজেলা চত্বরে জনসম্মুখে পুড়িয়ে ফেলা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট ও উপজলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশরাফুল ইসলাম।

তিনি আরও জানান, জেলেদের কাছ থেকে জব্দকৃত পাঁচটি নৌকা নিলামে মাধ্যমে বিক্রয় করা হবে। এই অভিযান ২২ অক্টোবর পর্যন্ত চলবে।

এদিকে, একই দিনে (বৃহস্পতিবার) বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার নেতৃত্বে একটি বিশেষ দল পদ্মা নদীর মীরগঞ্জ, আলাইপুর, চকরাজাপুর, লক্ষীনগর, চৌমাদিয়া ও দিয়াড়কাদিরপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দুই লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্ট জাল এবং ১৫ কেজি ইলিশ মাছ জব্দ করে। এছাড়াও নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে মাছ শিকার করার অপরাধে জালাল মোল্লা নামে একজনকে আটক করে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। আর মাছগুলো সরেরহাট কল্যাণী শিশু সদন ও মহিলা এতিম খানার দেওয়া হয়েছে।

বাঘা উপজেলা ভারপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

/এমডিপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম