পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১

পাবনা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১২:৩৩আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১২:৪২

পাবনায় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ আটক ১ পাবনার আতাইকুলায়  আগ্নেয়াস্ত্র ও গুলিসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব। শনিবার (১৫ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে ইয়াকুব খাঁ (৬০) নামের ঐ ব্যক্তিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ইয়াকুব আতাইকুলা থানার মৃত মানিক খাঁ’র ছেলে। এ ঘটনায় তার বিরুদ্ধে আতাইকুলা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র‌্যাব-১২ পাবনা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রুহুল আমিন (এক্স) বিএনভিআর।

লেফটেন্যান্ট রুহুল আমিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে আতাইকুলার চরশ্রীপুর গ্রামে অভিযান চালায় র‌্যাব-১২ এর একটি দল। অভিযানে ইয়াকুব খাঁ কে অস্ত্রসহ আটক করা হয়। এ সময় তার বাড়ি থেকে একটি রাইফেল, একটি একনলা বন্দুক, ৪টি রাইফেলের গুলি ও ১০টি কার্তুজ উদ্ধার করা হয়।

রুহুল আমিন আরও বলেন, ‘ইয়াকুব খাঁ দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ও গুলি নিজের হেফাজতে রেখে বিভিন্ন এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আসছিল।’

আতাইকুলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ রানা বলেন, ‘গ্রেফতারকৃত ইয়াকুব খাঁ’র বিরুদ্ধে আতাইকুলা থানায় এর আগে কোনও মামলা ছিলনা। তবে তাকে অস্ত্র ও  গুলিসহ আটক করার পর অস্ত্র আইনে মামলা হয়েছে।’

/এসকেবি/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম