হত্যা মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা মতিনের জামিন শুনানি ২৬ অক্টোবর

বগুড়া প্রতিনিধি
১৫ অক্টোবর ২০১৭, ১৯:০৭আপডেট : ১৫ অক্টোবর ২০১৭, ১৯:০৭

বগুড়ার আলোচিত ছাত্রী ‘ধর্ষক’ তুফান সরকারের ভাই বহিষ্কৃত শহর যুবলীগের যুগ্ম সম্পাদক আবদুল মতিন সরকার একটি হত্যা মামলায় জামিন আবেদন করেছে। রবিবার ধার্য তারিখে আদালতে জামিন প্রার্থনা করে সে। প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইমদাদুল হক আগামী ২৬ অক্টোবর এ ব্যাপারে শুনানির জন্য দিন ধার্য করেছেন।

বহিষ্কৃত যুবলীগ নেতা মতিন আদালত সূত্র জানায়, রবিবার (১৫ অক্টোবর) ধার্য তারিখে মতিন সরকারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট রেজাউল করিম মন্টু জামিন আবেদন করেন। আদালত আগামী ২৬ অক্টোবর এ ব্যাপারে শুনানির দিন ধার্য করেছেন। পরে তাকে জেলহাজতে পাঠানো হয়।

আদালতের এপিপি রেজাউল হক জানান, গত ২০০১ সালের ২৮ অক্টোবর বিকালে শহরের চকসূত্রাপুর এলাকায় আবু নাসের উজ্জ্বল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়। তার বাবা আবদুস সালাম সদর থানায় আবদুল মতিনসহ তিন জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এ মামলায় (নং-৩০২/০৯) তদন্তকারী কর্মকর্তা তার বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছেন।

তিনি আরও জানান, এ মামলায় মতিন জামিন নিয়ে বহুদিন আদালতে হাজিরা দেননি। প্রকাশ্যে চলাফেরা করলেও তিনি (মতিন) আদালত এবং পুলিশের খাতায় পলাতক ছিলেন। গত ৫ বছর ধরে রাষ্ট্রীয় অর্থ ব্যয়ে তার পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ছিল। দীর্ঘ ৯ বছর পর গত ২৭ সেপ্টেম্বর দুপুরে প্রথম জেলা ও দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এদিকে দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক যুবলীগের বহিষ্কৃত নেতা আবদুল মতিন সরকার ও তার ভাই ‘ধর্ষক’ তুফান সরকারের অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের