বগুড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বগুড়া প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৭, ০৩:১৮আপডেট : ১৮ অক্টোবর ২০১৭, ০৩:২৩

বগুড়া বগুড়া শহরতলির নওদাপাড়া এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে বাসের ধাক্কায় শাহ আলম সাজু (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) বিকালে এ ঘটনা ঘটে। নিহত সাজু নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রামের আবুল কাশেমের ছেলে।

ফুলবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ বাসটি জব্দ করেছে। কিন্তু এর চালক ও হেলপার পালিয়ে গেছে।

এসআই শহিদুল ইসলাম বলেন, ‘নিহত সাজু মঙ্গলবার বিকালে মোটরসাইকেলে মহাস্থানগড় থেকে বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। শহরতলির নওদাপাড়া এলাকায় পৌঁছালে গাইবান্ধা ছেড়ে আসা বগুড়াগামী সততা পরিবহনের একটি বাস (যশোর-ব-০৯০৩) মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

তিনি আরও বলেন, ‘ময়নাতদন্ত শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।’

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম