শজিমেকে হাজতির মৃত্যু

বগুড়া প্রতিনিধি
১৯ অক্টোবর ২০১৭, ১৭:১১আপডেট : ১৯ অক্টোবর ২০১৭, ১৭:১১

বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে বুধবার বিকালে এক হাজতির মৃত্যু হয়েছে। জেলার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান,অস্ত্র মামলার আসামি এম আর ইসলাম রাশেদকে (৩৩)তীব্র শ্বাসকষ্টে কারণে বুধবার বেলা ১১টা ২৫ মিনিটের দিকে বগুড়া শজিমেক হাসপালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সোয়া ৭টায় দিকে তার মৃত্যু হয়। বৃহস্পতিবার ময়নাতদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।  

বগুড়া কারাগার সূত্র জানায়, গত ৬ সেপ্টেম্বর বগুড়া সদর থানায় শহরতলির দশটিকা গ্রামের ঘটু মিয়ার ছেলে এম আর ইসলাম রাশেদের বিরুদ্ধে অস্ত্র আইনের ১৯(এ) ও ১৯ (ই) ধারায় মামলা (নং-১১) হয়। গ্রেফতার হওয়ার পর তিনি ১৫ সেপ্টেম্বর বগুড়া জেলে আসে। রাশেদ (হাজতি নং-৬৬৭৭/১৭) ডায়াবেটিস ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। অসুস্থ হয়ে পড়লে বুধবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়তে পারেন: ক্যাম্পে নেওয়া হচ্ছে নো-ম্যানস ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম