রাবিতে নিষেধাজ্ঞা সত্ত্বেও ছাত্রলীগের মিছিল অব্যাহত

রাবি প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৭, ১৯:১৬আপডেট : ২৩ অক্টোবর ২০১৭, ১৯:১৬

রাবিতে ছাত্রলীগের মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা চলাকালে সব ধরনের মিছিল-মিটিং, সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা থাকলেও তা উপেক্ষা করে ক্যাম্পাসে মিছিল করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে একটি মিছিল বের করে নেতাকর্মীরা। এর আগে রবিবারও তারা ক্যাম্পাসে মিছিল করে।

তবে ছাত্রলীগের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি নিয়েই ক্যাম্পাসে মিছিল করা হয়েছে। অন্যদিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তাদের কোনও অনুমতি দেওয়া হয়নি।

সোমবার দুপুরে দলীয় টেন্ট থেকে মিছিলটি শুরু হয়ে টুকিটাকি চত্বরে গিয়ে শেষ হয়।  মিছিল চলাকালে ক্যাম্পাসে অবস্থানরত ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ভর্তিচ্ছু শিক্ষার্থী ভয়ে এদিক ওদিক ছুটাছুটি শুরু করে। ফলে বিভিন্ন রাস্তায় যানজটের সৃষ্টি হয়।

নিষেধাজ্ঞার বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক লুৎফুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে মিছিল না করার জন্য বারবার নিষেধ করা হয়েছে। এমনকি মুঠোফোনেও বলা হয়েছে। কিন্তু তারা কিছুই মানছে না।’

তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘যেহেতু পরীক্ষা চলছে, এখনই কিছু বললে পরিবেশটা আরও খারাপ হবে। তবে আমরা পরবর্তীতে মিটিং করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেবো।’

রাবিতে ছাত্রলীগের মিছিল এ বিষয়ে জানতে চাইলে রাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন, ‘প্রশাসনকে বলেই মিছিল করেছি। এর আগেও ছাত্রদল বা শিবির যারা ক্ষমতায় ছিল তারাও মিছিল করেছে। আর তাই আমরা নিজেদেরকে সাধারণ শিক্ষার্থীদের কাছে জানান দিতেই মিছিল করেছি।’

এর আগে একইভাবে গত শনিবার রাতে প্রত্যেক হলে মিছিল এবং গভীর রাতে রড, লাঠিসহ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে বিভিন্ন হলের নেতাকর্মীরা বিনোদপুর এসে ছাত্রদলের ব্যানারে আগুন দেয় এবং ছাত্রদলের নেতা-কর্মীদেরকে ধাওয়া দেয় বলে অভিযোগ পাওয়া যায়। পরদিন রবিবার দুপুরেও পরীক্ষা চলাকালে ক্যাম্পাসে মিছিল করেন নেতাকর্মীরা।

উল্লেখ্য, ২০১০ সালের ৩০ অক্টোবর ক্যাম্পাসে সব ধরনের মিছিল-মিটিং, সভা-সমাবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আরও পড়ুন:

দিয়াজের মৃত্যু: হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ আদালতের

/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী