বগুড়ায় ট্রাকচাপায় পুলিশ কনস্টেবল নিহত

বগুড়া প্রতিনিধি
২৮ অক্টোবর ২০১৭, ১৬:০৮আপডেট : ২৮ অক্টোবর ২০১৭, ১৬:১১

বগুড়া বগুড়ার শাজাহানপুরে ট্রাকচাপায় বেলাল হোসেন (৩৫) নামে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। শনিবার (২৮ অক্টোবর) সকালে এ ঘটনা ঘটে। শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া লতিফুল ইসলাম তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। ট্রাকটির চালকের আসনে থাকা হেলপার সাইদুর রহমানকে গ্রেফতার ও ট্রাকটি জব্দ করেছে পুলিশ।

ওসি জিয়া লতিফুল ইসলাম জানান,নিহত পুলিশ কনস্টেবল (নং-২০৪) বেলাল হোসেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বেতকান্দি গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। তিনি শেরপুর থানায় কর্মরত ছিলেন। শনিবার সকালে তিনি বগুড়া পুলিশ সুপারের কার্যালয়ে ডাক পৌঁছে দিতে যান। সেখান থেকে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন। সকাল ৯টার দিকে তিনি শাজাহানপুর উপজেলায় বগুড়া-ঢাকা মহাসড়কের থানা ভবনের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মালবাহী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার  মৃত্যু হয়।

ওসি আরও জানান, শনিবার দুপুরে বগুড়া পুলিশ লাইন্স মাঠে জানাজা শেষে বেলালের লাশ সিরাজগঞ্জে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

/এসএসএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম