রাবির ভর্তি পরীক্ষার ‘কে’ ইউনিটের ফল প্রকাশ

রাবি প্রতিনিধি
৩০ অক্টোবর ২০১৭, ১৫:৪১আপডেট : ৩০ অক্টোবর ২০১৭, ১৫:৪৫

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘কে’ ইউনিটের (শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট) ফল প্রকাশিত হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। এতে ৫০টি আসনের বিপরীতে ৪১১ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আগামী ৩ ডিসেম্বর সকাল ৯টা থেকে সাক্ষাৎকার গ্রহণ শুরু হবে।

ওয়েবসাইটে প্রকাশিত শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আনসার উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের সাক্ষাৎকার দেওয়ার জন্য আগামী ৩ ডিসেম্বর উপস্থিত থাকতে হবে। সাক্ষাৎকারের সময় মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মূল নম্বরপত্র এবং মূল রেজিস্ট্রেশন কার্ড সঙ্গে রাখতে হবে। এছাড়া পরীক্ষার হলে পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্রটিও আনতে হবে।

এছাড়া, ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.admission.ru.ac.bd তে পাওয়া যাবে।

/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম