পাবনায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

পাবনা প্রতিনিধি
০৫ নভেম্বর ২০১৭, ১৩:৪১আপডেট : ০৫ নভেম্বর ২০১৭, ১৩:৪১

দুর্ঘটনা পাবনা সদর উপজেলার মজিদপুর নামক স্থানে যাত্রীবাহী বাস, গরুবোঝাই নছিমন ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। রবিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন নছিমন চালক রোকন আলী (৪৫)। তার বাড়ি সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া ইউনিয়নের আত্রাই গ্রামে। অপরজনের নাম সম্রাট (৩০)। তার বিস্তারিত পরিচয় এখনও পাওয়া যায়নি।

পাবনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় রাজশাহী থেকে একটি যাত্রীবাহী বাস পাবনায় যাচ্ছিল। বাসের সামনে একইদিকে যাচ্ছিল গরুবোঝাই শ্যালোইঞ্জিন চালিত নছিমন। পথিমধ্যে পাবনা-ঈশ্বরদী মহাসড়কের মজিদপুর নামক স্থানে দ্রুতগতির বাসটি ওভারটেক করতে গিয়ে নছিমনকে ধাক্কা দেয়। এতে নছিমনটি রাস্তার পাশে উল্টে গিয়ে সামনে থাকা একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ত্রিমুখী সংঘর্ষে ঘটনাস্থলেই নছিমন চালত রোকন মারা যান।

আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সম্রাট নামে এক যুবককে মৃত ঘোষণা করেন। আহত অপর ১০ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে মোটরসাইকেল চালক পলাশের (৪০) অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম