বংশিপাড়া যুদ্ধ দিবস আজ

পাবনা প্রতিনিধি
০৬ নভেম্বর ২০১৭, ০১:৩২আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ০১:৩৫

বংশিপাড়া গ্রামে নির্মিত শহীদদের স্মৃতিস্তম্ভ পাবনার আটঘরিয়ার বংশিপাড়া যুদ্ধ দিবস আজ ৬ নভেম্বর। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটিকে স্মরণ করবে উপজেলা প্রশাসন ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবার। এর মধ্যে রয়েছে বংশিপাড়া গ্রামে নির্মিত শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল।

১৯৭১ সালের ৬ নভেম্বর আটঘরিয়া উপজেলার বংশিপাড়া গ্রামে হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে ১০ মুক্তিযোদ্ধা শহীদ হন। তারা হলেন— আবুল কাশেম, আব্দুল খালেক, ইউনুছ আলী, নায়েব আলী, আব্দুর রশিদ, আব্দুল মালেক, শহিদুল ইসলাম, আব্দুস সাত্তার, মনছুর আলী ও আব্দুর রাজ্জাক।

শহীদ ১০ জন ভারত থেকে প্রশিক্ষণ নেওয়া মুক্তিযোদ্ধাদের একটি দলে ছিলেন। ১৯৭১ সালের নভেম্বরে তারা অবস্থান নেন আটঘরিয়া উপজেলায়। ৩ নভেম্বর চাঁদভা ইউনিয়নের বেরুয়ান গ্রামে তাদের হাতে মারা যায় ৯ রাজাকার।

প্রতিশোধ নিতে পাক হানাদার ও রাজাকার বাহিনী মিলে ৬ নভেম্বর সকালে মুক্তিযোদ্ধাদের খোঁজে বের হয়। খবর পেয়ে শতাধিক মুক্তিযোদ্ধা একত্র হয়ে পাক হানাদারদের প্রতিরোধের প্রস্তুতি নেন।

হানাদারদের গতিপথ বংশিপাড়া চন্দ্রাবর্তী নদীর পাশে ছিলেন মুক্তিযোদ্ধারা। শত্রুপক্ষ সামনাসামনি আসা মাত্রই তাদের সঙ্গে শুরু হয় মুক্তিসেনাদের যুদ্ধ। হানাদারদের ক্যাপ্টেন তাহের ঘটনাস্থলেই মারা যায়। কয়েক ঘণ্টাব্যাপী সম্মুখযুদ্ধে শহীদ হন ১০ মুক্তিযোদ্ধা।

/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম