আ. লীগ কারও অনুকম্পায় ক্ষমতায় আসেনি: নাসিম

সিরাজগঞ্জ প্রতিনিধি
০৯ নভেম্বর ২০১৭, ১৭:২১আপডেট : ০৯ নভেম্বর ২০১৭, ১৭:২১

জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বক্তব্য রাখছেন স্বাস্থ্যমন্ত্রী

১৪ দলের সমন্বয়ক ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘জনগণের ভোটে বার বার নির্বাচিত হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। কোনও রাজনৈতিক দল বা ব্যক্তির অনুকম্পায় নয়।’ বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা শুরুর আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

১৪ দলের বন্ধন এখনো অটুট রয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এখন ১৪ দলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। বিভ্রান্তিমূলক কোনও কথা বলে নিজেদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার সময় এটা নয়।’

সংবিধানে সহায়ক সরকারের কোনও বিধান নেই মন্তব্য করে মোহাম্মদ নাসিম বলেন, ‘আগামী নির্বাচন কোনও রাজনৈতিক দলের দেওয়া রূপরেখায় হবে না। বিশ্বের অন্যান্য দেশের মত সংবিধান অনুযায়ী প্রধামন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন হবে।’

খালেদা জিয়াকে উদ্দেশ্য করে নাসিম বলেন, ‘রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ও সহযোগীতা দেওয়ার বিষয়টি যেখানে সারাবিশ্বে প্রশংসিত হয়েছে সেখানে একজন নেত্রী তিন মাস পর ঘুম থেকে জেগে উঠে সেখানে গিয়ে বললেন কিছুই দেওয়া হয়নি। যেখানে বিশ্বের ধনী দেশগুলো এক লাখ শরণার্থীকে আশ্রয় দিতে ভয় পায়। সেখানে শেখ হাসিনা সাত লাখ রোহিঙ্গা শরণার্থীকে আশ্রয় দিয়েছেন। সরকারি-বেসরকারিভাবে তাদের বিভিন্ন সহায়তা দেওয়া হচ্ছে, স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। অথচ বিএনপি নেত্রী লাখ লাখ টাকার তেল পুড়িয়ে বিশাল গাড়িবহর নিয়ে সেখানে শো-ডাউন করতে গিয়েছেন। তিনি শুধুই মিথ্যাচার করে ফিরে এসেছেন।’

সম্প্রতি জেলা শহরে প্রকাশ্যে ছাত্রলীগ নেতা খুন ও ইউপি চেয়ারম্যান সবুরের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘পরিকল্পিতভাবে এসব কর্মকাণ্ড করা হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার উদ্দেশ্যে এসব করা হচ্ছে কিনা সেটা খতিয়ে দেখতে হবে। তাছাড়া চেয়ারম্যনের চিকিৎসা হতে না হতেই আসামিরা কারও ইঙ্গিতে বা অশুভ সাহায্য নিয়ে আদালত থেকে জামিনে বের হয়ে এসেছে, সেটাও খতিয়ে দেখতে হবে।’

জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়, গাজী ম ম আমজাদ হোসেন মিলন এমপি, তানভীর ইমাম এমপি, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, সিভিল সার্জন ডা. শেখ মনজুর রহমান, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অ্যাভোকেট কে এম হোসেন আলী হাসানসহ বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

আরও পড়ুন: পরীক্ষাকেন্দ্রে প্রবেশের দায়ে আ.লীগ নেতার কারাদণ্ড 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম