সিরাজগঞ্জে অপহরণের ৪ দিন পর শিশু উদ্ধার, চাচি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি
১০ নভেম্বর ২০১৭, ১৯:০৪আপডেট : ১০ নভেম্বর ২০১৭, ১৯:৩৭

সিরাজগঞ্জে অপহরণের ৪ দিন পর শান্ত নামের এক ৫ বছরের শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিরিনা বেগম (২৮) নামে শিশুর চাচিকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (১০ নভেম্বর) বিকালে সদর উপজেলার কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করা হয়।

অপহৃত শিশু উদ্ধার, চাচি গ্রেফতার উদ্ধার হওয়া শান্ত (৫) সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়ী মহল্লার আনারস ঘাট এলাকার আমিরুল ইসলামের ছেলে এবং আটক শিরিনা বেগম বগুড়া জেলার সারিয়াকান্দি থানার ধারা বাদশা গ্রামের সেবাত আলীর মেয়ে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম জানান, গত মঙ্গলবার (৭ নভেম্বর) সকালে কৌশলে শিশু শান্তকে বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় তার চাচি। এ ঘটনায় ৮ নভেম্বর শিশুটির মা শান্তনা খাতুন বাদী হয়ে থানায় মামলা দায়েল করেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ নভেম্বর) বিকালে কড্ডার মোড় এলাকায় অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় তার চাচিকেও গ্রেফতার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, উদ্ধার হওয়া শিশুটিকে শনিবার আদালতে হাজির করে ২২ ধারায় জবানবন্দি নেওয়া হবে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের