রাজশাহীবাসীর জন্য বঙ্গবন্ধু সিলিকন সিটি আশির্বাদ: পলক

রাজশাহী প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৭, ২১:০৯আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:০৯

নির্মাণাধীন বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সিলিকন সিটি রাজশাহীবাসীর জন্য আশির্বাদ হিসেবে কাজ করবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। শনিবার বিকালে শহরের উপকণ্ঠে জিয়া নগরে নির্মাণাধীন এই পার্ক পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

নির্মাণকাজ পরিদর্শনে পলক প্রতিমন্ত্রী পলক বলেন, ‘এখানে লক্ষাধিক মানুষ উপকৃত হবে এবং কাজ করতে পারবেন।’ এসময় তিনি ঠিকাদারী প্রতিষ্ঠান ও কাজ তদারকিতে যারা আছেন তাদের দ্রুততার সঙ্গে কাজ সমাপ্ত করার নির্দেশ দেন।

৩১ একর জমির উপর নির্মিত এই পার্ক করতে ২৩১ কোটি টাকা ব্যয় হবে উল্লেখ করে পলক বলেন, ‘পর্যায়ক্রমে দেশের সব জেলায় এই পার্ক স্থাপন করা হবে।’ ২০১৮ সালের ডিসেম্বর নাগাদ এর কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

পলক আরও বলেন, ‘ইউনিয়ন পর্যায়ে নেটওয়ার্কের যে সমস্যা হচ্ছে তা ২০১৮ সালের মধ্যে সমাধান করা হবে। তখন নেটওয়ার্কের কোনও সমস্যা হবে না।’

ব্লু হোয়েল গেম নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা একটি ডার্ক সাইড গেম। সন্তান কি করছে, কোথায় যাচ্ছে, মোবাইল নিয়ে কি করছে তা অভিভাবকদের দেখতে হবে। জনগণের ক্ষতি হয় এমন সব তথ্য ও গেম সরকারিভাবে বন্ধ করা হচ্ছে।’

প্রসঙ্গত, চলতি বছরের সেপ্টেম্বরে মাসে রাজশাহীতে হাইটেক পার্ক ‘বঙ্গবন্ধু সিলিকন সিটি’র আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতোমধ্যে পার্কটিতে রাস্তা, মাটি ভরাট, ল্যাম্পপোস্ট স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে।

/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের