চাঁপাইনবাবগঞ্জে ৬টি পিস্তুল ও গোলাবারুদসহ আটক ১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
১৩ নভেম্বর ২০১৭, ১১:১৪আপডেট : ১৩ নভেম্বর ২০১৭, ১১:১৪

চাঁপাইনবাবগঞ্জে ৬টি পিস্তুল ও গোলাবারুদসহ আটক ১ চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের নামোচকপাড়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্রসহ ওই বাড়ির মালিক ও অস্ত্র চোরাকারবারি মজনু মিয়াকে আটক করেছে ৫৯ বিজিবি। এসময় তার বাড়ির খাটের নিচে রাখা একটি ব্যাগের ভেতর থেকে ৬টি পিস্তুল, ৪টি ম্যাগাজিন, ১৮ রাউন্ড গুলি ও একটি রাম দা জব্দ করা হয়।

রবিবার (১২ নভেম্বর) রাত দেড়টার দিকে এ অভিযান পরিচালনা করেন ৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী ও চকপাড়া বিওপি’র সদস্যরা।
আটককৃত ব্যক্তি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচকপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
৫৯ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল রাশেদ আলী আজ সোমবার সকালে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৯ বিজিবি’র চকপাড়া বিওপি’র একটি দল শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামের মজনু মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গোলাবারুদসহ তাকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের